উত্তরদিনাজপুর

জেলার নব্য ও পুরাতন নেতা-কর্মীদের দ্বন্দ বিবাদ মিটিয়ে দলের প্রতিষ্ঠা দিবস একসাথে পালন করার নির্দেশ দিলেন তৃনমূল কংগ্রেস সভাপতি অমল আচার্য

নব্য ও পুরাতন নেতা-কর্মীর দ্বন্দ বিবাদ মিটিয়ে নিয়ে সবাইকে একসাথে করে দলের ২০ তম প্রতিষ্ঠা দিবস পালন করার নির্দেশ দিলেন উত্তর দিনাজপুর
জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি অমল আচার্য। আজ রায়গঞ্জে দলের জেলা কার্যালয়ে কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়। মূলত আসন্ন
পঞ্চায়েত নির্বাচনে সমস্ত রকম দ্বন্দ মিটিয়ে একসাথে কাজ করার নির্দেশ দিলেন জেলা সভাপতি অমল আচার্য।
        আগামী ১ জানুয়ারি তৃনমূল কংগ্রেসের ২০ তম প্রতিষ্ঠা দিবসে জেলার ১৬৩৯ টি গ্রমা সংসদেই সকলের উপস্থিতিতে সকাল নয়টা
থেকে এগারোটার মধ্যে দলীয় পতাকা উত্তোলন করতে হবে। মূলত ব্লক নেতৃত্বকেই এই দায়িত্ব দেওয়া হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে যাতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব না থাকে, সকলেই যাতে একমত হয়ে নির্বাচনে কাজ করে সেজন্য দলের প্রতিষ্ঠা দিবসেই সম্মিলিতভাবে সকলকে অংশগ্রহনের নির্দেশ দিলেন তৃনমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি অমল আচার্য। অমলবাবু নিজেও স্বীকার করে নেন দলে নব্য ও পুরাতন নেতাকর্মীদের মধ্যে একটা বিবাদ রয়েছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/dVOZXDcBBp0